শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের প্রবাসী শ্রমিক পারভেজ মালয়েশিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৩:১৭ অপরাহ্ণ

আড়াইহাজারের প্রবাসী শ্রমিক পারভেজ মালয়েশিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রবাসী শ্রমিক পারভেজ (৩৮) বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া খাঁন বাড়ির মৃত গজনফর ওরফে দোস মাহাম্মদ খাঁনের একমাত্র পুত্র। পরিবারে পরিবারে সুখ ফিরিয়ে আনতে তিনি ২০০৮ সালে পরবার পরিজনের মায়াত্যাগ করে মালয়েশিয়াতে পাড়ি জমান। তার মৃত্যুর খবর বৃহষ্পতিবার পরিবারের কাছে পৌঁছলে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম । পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের  জনক। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন