রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ৫টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত আসামী ডাকাত টুন্ডা আলাউদ্দিন (৪০) গেফতার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তার নিজ এলাকা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানা পুলিশ। সে ওই গ্রামের শহিদুল্লাহর ছেলে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ডাকাত আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে বুধবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।