শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | ২:১৯ অপরাহ্ণ

আড়াইহাজারে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর ) সকালে রুজু করা হয়েছে। এর আগে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আসামী মামুন ও তার সহযোগি আসামী রত্না পলাতক রয়েছে। মামলার এজাহার থেকে জানা যায় যে, উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের ইউছুফ ও পারুল দম্পতির মেয়ে বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী (১৪) কে একই গ্রামের মোবারক হোসেনের ছেলে মামুন (১৯) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সোমবার দুপুর ১২.৩০ মিনিটে ওই ছাত্রী বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে মামুন তাকে ফুসলিয়ে একই গ্রামের আমজাদ হোসেনের বাড়ীতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমজাদ হোসেনের মেয়ে মারিয়া আক্তার রত্না (১৯) তাদেরকে টিনশেড ভবনের একটি কক্ষে বসতে দিয়ে বাইরে চলে যায়। এ সময় মামুন ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ওই স্কুল ছাত্রীকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আক্রান্ত স্কুল ছাত্রী কৌশলে সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। এ ব্যাপারে তার মা পারুল বেগম বাদী হয়ে মঙ্গলবার মামুন ও রত্নাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন