রাকিব হোসেনঃ বাংলাদেশ আ’লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নেত্রীকে বন্দরে সর্বস্তরের জনগনে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বন্দর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তিনি গণমাধ্যমকে জানান আসছে ‘২৮শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে ৪ বার দেশের দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন। তাঁর নেতৃত্বে সমগ্র দেশে আজ উন্নয়নের ছোয়া লেগেছে। তাঁর কার্যকরি নেতৃত্ব, সততা ও সাহসী মানসিকতার কারণে দেশ আজ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথীবির বুকে স্থান করে নিয়েছে। সামনের নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাঁর জন্মদিন উপলক্ষ্যে আমি তাঁর সুস্থতা, আরো সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি, এবং আমি আবারও বন্দর উপজেলা ও মদনপুর ইউনিয়ন বাসীর পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।