সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম পলাশ

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | ৩:৪৯ পূর্বাহ্ণ

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে  শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম পলাশ

রাকিব হোসেন: বাংলাদেশ আ’লীগের সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নেত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সহ তাঁর দীর্ঘায়ু ও আরো সফলতা কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সহ-সভাপতি ও বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সভাপতি জনাব সাইফুল ইসলাম পলাশ। সাইফুল ইসলাম পলাশ গণমাধ্যমকে জানান ‘২৮শে সেপ্টেম্বর গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ৪ বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা সকলের। ডিজিটাল রাষ্ট্র বিনির্মাণ সহ রূপকল্প ২০৪১ অর্জন করার ক্ষেত্রে আমরা তাঁর পাশে আছি এবং থাকব। তাঁর জন্মদিনে আমরা আজ দৃপ্ত শপথ নিতে চাই যে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও যুদ্ধাপরাধীমুক্ত একটি সোনার বাংলা আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে আমি তাঁর সুস্থতা, আরো সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি’।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন