সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে অটোরিকশা থামিয়ে মুরগী ব্যবসায়ীর ৯০হাজার টাকা ছিনতাই

রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৮:০০ অপরাহ্ণ

বন্দরে অটোরিকশা থামিয়ে মুরগী ব্যবসায়ীর ৯০হাজার টাকা ছিনতাই

বন্দর প্রতিনিধি : বন্দরে সিরাজ(৪৫) নামে এক মুরগী ব্যবসায়ী কে গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ৯০ হাজার টাকা লুটে নিয়েছে সন্ত্রাসীরা । এ ঘটনাটি ঘটে গত২৪সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়ন নিশংমোল্লা বাড়ি সংলগ্ন একটি রাস্তায়। তবে এঘটনায় কেউ হতহত হয়নি। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মুরগি ব্যবসায়ী সিরাজ সাবদি বাজার এলাকা থেকে মিশুক(অটোরিকশা) রিজার্ভ নিয়ে তার নিজ বাড়ী ঘারমোড়া সরদার বাড়ি আসার পথে মিয়ার বাগ জেলে পাড়া ব্রিজে থেকে অজ্ঞাত নামা ৩যুবক মিশুক থামিয়ে উঠে পড়ে।নিশং মোল্লা বাড়ীএলাকায় আসলে মুরগি ব্যবসায়ী সিরাজ কে গলায় ছুরি ঠেকিয়ে তার সাথে থাকা মুরগী বিক্রয়ের ৯০হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ব্যবসায়ী সিরাজ ঘারমোড়া সরদার বাড়ীএলাকার মৃত বাদশা সরদারের ছেলে। এব্যাপারে সিরাজ বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন