শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রাস্তায় ডাকাতি, তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১:২০ অপরাহ্ণ

আড়াইহাজারে রাস্তায় ডাকাতি, তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ

আড়াইহাজারে রাস্তায় ডাকাতির ঘটনা ঘটার পর তিন ডাকাতকে চিহ্নিত করে এলাকাবাসি ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ চকেরবাড়ী এলাকায়। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হচ্ছে নয়নাবাদ গ্রামের হাজেম মীরের ছেলে আসিফ (২০), আইয়ুব মোল্লার ছেলে সালমান ওরফে সোহান (২০), ও হান্নানের ছেলে আবির (১৯)।

জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের বঙ্গারবাজারের একতা ডেকোরেটরের মালিক মাইনুদ্দিন শনিবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে ব্যাটারী চালিত অটোরিকসা যোগে বাড়ীতে যাচ্ছিলেন। এ সময় তিনি জাঙ্গালিয়া নয়নাবাদ সড়কের নয়নাবাদ চকেরবাড়ী মোড়ে আসা মাত্র ৫ জন সশস্ত্র ডাকাত তার গাড়ির গতিরোধ করে এবং নানা প্রকার ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে নগদ ১১ হাজার ৩ শ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সময় মাইনুদ্দিনের ভ্যান চালক মিজান ৫ ডাকাতকেই চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন নিয়ে ৩ ডাকাতকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বাকী ২জন একই গ্রামের রেজাউল মেম্বারের ছেলে আকাশ মিয়া  (২০) এবং ইসলামপুর গ্রামের আলামিন (২৮) পলাতক রয়েছে। এ ব্যাপারে আক্রান্ত ডেকোরেটর মালিক মাইনুদ্দিন বাদী হয়ে রোববার সকালে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলা রুজু হওয়ার কথাটি স্বীকার করে বলেন, আটককৃতদেরকে কোর্টে চালান করা হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান,আটককৃতদের কাছ থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন