সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মদনপুরে কাঁচা রাস্তা পাকা করণের দাবি এলাকাবাসীর

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | ১:৩৭ অপরাহ্ণ

মদনপুরে কাঁচা রাস্তা পাকা করণের দাবি এলাকাবাসীর

দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা পাকা করণ না করায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সড়কে তৈরি হয়েছে খালাখন্দ আর বড় গর্ত। চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

কাদামাটি মাড়িয়ে স্কুল, কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।এ সময় রাস্তা যেন এক মরণ ফাঁদে পরিণত হয়। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি খাল। ভারী পণ্যবাহী কোনো গাড়ি এই রাস্তায় চলাচলের অনুপোযোগী। এমনকি মোটরসাইকেল, বিদ্যুৎ চালিত অটোরিকশা, ভ্যান, ছোট ট্রলি চলাচল করতে পারছে না। বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এতে সময় এবং খরচ বেশি হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন,বেহাল এই রাস্তাটি পাকা করণের দাবিতে জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানালেও তারা বিষয়টি কর্ণপাত করছেন না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন