নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিন দপুরে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে উপজেলার ইদবারদী গোরস্থানের কাছে এই ঘটনা ঘটে। জানাযায়, অলিম্পিক বিষ্কুট কোম্পানীর মালামালের ডেলিভারিম্যান সিয়াম(১৫) বালিয়াপাড়া এলাকায় অটো রিক্সায় করে মাল ডেলিভারি দিয়ে আসার পথে ইদবারদী গোরস্থানের কাছে এসে পৌঁছলে হোন্ডা যোগে তিন ছিনতাইকারী তাকে পথরোধ করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনতাই করার জন্য ছুড়ি দিয়ে তার হাতে আঘাত করে। এ সময় ডেলিভারিম্যান দৌড়ে পাশের বাড়ীতে আশ্রয় নেয়।
পরে এলাকাবাসী আসার আগেই ছিনতাকারীরা পালিয়ে যায়। ডেলিভারি ম্যান সিয়াম উপজেলার নারান্দী গ্রামের মামুন মিয়ার পুত্র।অলিম্পিক কোম্পানীর ডিলার আব্দুলহাই জানান, দিন দুপুরে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমাদের ব্যবসা করাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই ঘটনায় সকল ব্যবসায়ীদের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে।
আড়াইহাজার থানার (ওসি) আজিজুল হক হাওলাদারকে বিষয়টি জানালে তিনি বলেন,ছিনতাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।