নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- সিলেট মহাসড়কের বান্টি নামক স্থানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল। সেই সঙ্গে আটক করা হয়েছে ট্রাকের চালক মোঃ ছায়েদ মিয়া (৪২) কে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটলেও আটক ব্যাক্তিকে শুক্রবার দুপুরে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। শনিবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
আটক ট্রাক চালক মোঃ ছায়েদ মিয়া হবিগঞ্জ জেলার বাসিন্দা এবং তার পিতার নাম মৃত হেকিম মিয়া।
র্যাব- ৩ এর ষ্টাফ অফিসার ( অপারেশনস) সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিৎ করেন। র্যাব-৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাক টি তে তল্লাশী করে এর চালকের বাম পাশের সীটের ভিতরে অভিনব উপায়ে রাখা ৬৭ কেজি গাঁজা এবং ৪৭ বোতল ফন্সিডিল পাওয়া যায়। এ সময় চালক সহ ট্রাক টি আটক করা হয়। জব্দ করা হয় একটি মোবাইল ফোন, একটি সীম কার্ড এবং নগদ ২ হাজার ১ শত টাকা। তার নামে আড়াইহাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।