শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাওলানা আবদুর রহিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | ৬:২১ অপরাহ্ণ

মাওলানা আবদুর রহিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার জুমা নামাজের পর দিঘলদী মাদ্রাসা মাঠে বিশ্ব বরেণ্য মাওলানা আবদুর রিহামের জানাজা অনুষ্ঠিত হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে অবস্থিত দিঘলদী দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

মাওলানা আবদুর রহিম বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার ২ ছেলে ও ৪ মেয়ে।

মরহুমের জানাজায় এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান, বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, মেয়র সুন্দর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজায় তার ছাত্র, অনুসারী ও এলাকার হাজার হাজার মানুষ সমবেত হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন