রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাকাত ইকবাল গ্রেফতার

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ

আড়াইহাজারে ডাকাত ইকবাল গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইকবাল (২৭) নামে একাধিক ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ইকবালের নামে আড়াইহাজার থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। দীর্র্ঘ দিন পলাতক থাকার পর গোপালদী ফাঁড়ি পুলিশের এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন