শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা -সিলেট মহাসড়কে দু দফায় সড়ক দূর্ঘটনায় আহত ১৫

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | ৪:০৬ অপরাহ্ণ

ঢাকা -সিলেট মহাসড়কে দু দফায় সড়ক দূর্ঘটনায় আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা -সিলেট মহাসড়কের শখেরগাঁও নামক স্থানে সোমবার সকাল ৯টায় ও দুপুর ১টায় দু দফায় সড়ক দূর্ঘটনায় চারটি গাড়ীর চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদেরকে হাইওয়ে পুলিশ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস শখেরগাঁও নামক স্থানে এসে উল্টে যায়। ফলে ওই বাসের চালক সহ আহত হন ৯ জন। তাদেরকে হাইওয়ে পুলিশ উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়। এর পর দুপুর ১টার দিকে একই স্থানে ২টি ট্রাক ও একটি পিক আপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি গাড়ীর ই চালক ও হেলপারসহ ৬জন আহত হন। তাদেরকেও স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত দূর্ঘটনা কবলিত গাড়ী গুলো সরানোর চেষ্টা চলছিল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন