শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুটি অপমৃত্যু

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | ৪:২০ অপরাহ্ণ

আড়াইহাজারে দুটি অপমৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক স্থানে দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা গুলোর একটি বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে শনিবার রাতে এবং অপরটি হাইজাদী ইউনিয়নের দলদী কান্দা গ্রামে ঘটে।

এর মধ্যে নাহিদা আক্তকার (১৬)নামে এ কিশোরী নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এবং অপর ব্যাক্তি রুবেল (২২) বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে ৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে মৃত্যু বরণ করেন।

দড়ি বিশনন্দী গ্রামের আঃ হান্নান মিয়া জানান, তার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার (১৬) কে শনিবার রাতে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে বকা ঝকা  করা হয়। ওই রাতেই নাহিদা তার নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে গোপালদী ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে আড়াইহাজার থানায় নিয়ে আসেন।

অপর দিকে ৫ সেপ্টেম্বর উপজেলার হাইজাদী ইউনিয়নের দলদী কান্দা গ্রামের মতিনের ছেলে রুবেল (২২)  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসারত থাকা অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, দুটি ঘটনাই পুলিশ কে অবগত করা হয়েছে। নিহত নাহিদার লাশ উদ্ধার করা হয়েছে। তবে রুবেলের লাশ এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন