শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অপমৃত্যু মামলা রূপ নিল হত্যা মামলায়

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২:১১ অপরাহ্ণ

আড়াইহাজারে অপমৃত্যু মামলা রূপ নিল হত্যা মামলায়

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামের মোশারফের আত্মহত্যার বিষয়ে দায়েরকৃত ইউডি মামলাটি ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে হত্যা মামলায় রূপ নিয়েছে। চলতি বছরের ২৯ জুন সকালে মোশারফের ঝুলন্ত মৃতদেহ চালাকচর গ্রামের লৌঘার চকের চিউর গাছতলা নামক স্থানে একটি আমগাছের ডাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

ঘটনার দুই মাস ৯ দিন পর ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ি ঘটনা হত্যা কান্ড বলে উল্লেখ করে নিহতের বড় ভাই মনজুর বাদী হয়ে ৬ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২৮ জুন বিকেল ৪টার দিকে মামলার বাদীর ভাই মোশারফ (২৮) বাড়ী থেকে ঘুরতে যাওয়ার নাম করে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ২৯ জুন সকালে উল্লেখিত আমগাছের উঁচু ডালের সাথে ঝুলন্ত অবস্থায় মোশারফের দেখে স্থানীয়রা পুেিশ সংবাদ দেন।

পরে পুলিশ লাশ উদ্ধথার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। ওই সময় আড়াইহাজার থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তার শেখ ফরহাদ মোশারফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট প্রদান করেন। ফলে ৬ সেপ্টেম্বর রাতে আড়াইহাজার থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলাটি হত্যা মামলয়ায় রূপ নেয়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাটি সন্দেহজন ছিল। ময়না তদন্তের রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষায় ছিল। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ি অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নিয়েছে।জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন