শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চাঁদা না দেয়ায় বসত ঘরে তালা এক মহিলাকে পিটিয়ে জখম

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২ | ৩:৪৫ অপরাহ্ণ

আড়াইহাজারে চাঁদা না দেয়ায় বসত ঘরে তালা এক মহিলাকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় মোঃ আবু দায়েন নামে এক ব্যাক্তির বসত ঘরে তালা লাগিয়ে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। পিটিয়ে আহত করা হয়েছে গৃহকর্তার ভাতিজি রোশনা বেগম (৪০) কে। ঘটনাটি ঘটেছে রোববার ( ৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী গৃহকর্তা মোঃ আবু দায়েন জানান, ওই গ্রামের মোস্তফা ,শাহ আলম, খোরশেদ আলম, বাদল, বেনু গং দীর্ঘ দিন যাবৎ তার কাছে নগদ দুই লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। কিন্তু তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে রোববার সকাল ১০টারি দিকে উল্লেখিত ব্যাক্তিরা তার বসত ঘরে তালা লাগিয়ে দেয়। এতে বাধা দিলে গৃহকর্তার ভাতিজি রোশনা বেগম (৪০) কে পিটিয়ে গুরুতর আহত করে তারা।এ ব্যাপারে গৃহকর্তা মোঃ আবু দায়েন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন