শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পরকীয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা

বুধবার, ৩১ আগস্ট ২০২২ | ৫:২২ অপরাহ্ণ

আড়াইহাজারে পরকীয়ার  জেরে গৃহবধুর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জের কীটনাশক পান করে আকলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
নিহত আকলিমা উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামের মজিবর ওরফে মজির স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আকলিমা আক্তারের সাথে প্রতিবেশি সাগর নামে এক যুবকের পরকীয়া সম্পর্কের জের ধরে স্বামী মজির সাথে কলহের সৃষ্টি হয়। এনিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশে পরকীয়া প্রেমিক সাগর ও আকলিমাকে সর্তক করে দেয়া হয়। মঙ্গলবার রাতে স্বামী মজির সাথে এনিয়ে ফের বিবাধ হলে সকলে অজান্তে আকলিমা স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হন। তাকে সাথে সাথে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আকলিমার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন