শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

শনিবার, ২৭ আগস্ট ২০২২ | ১২:২৪ অপরাহ্ণ

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সদর পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইফরান (২৫) বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে তার নিজ এলাকার ওই পৌরসভার দাসপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের দাউদের ছেলে।

এলাকাবাসি জানায়, শুক্রবার বিকেলে তিনি বৈদ্যুতিক মটর থেকে সবজি বাগানে পানি দিচ্ছিলেন। এ সময় তিনি লিকেজ তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসি লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে লাশটি স্থানীয় কবরস্থানে দাফন করে ফেলেন। ইফরানের আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন