শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দর থেকে সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ | ১০:০৪ অপরাহ্ণ

বন্দর থেকে সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 সোনারগাঁয়ের চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী (৩৭) হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি পিয়ালকে (৩২) বন্দর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারি পরিচালক মোঃ রিজওয়ান সাঈদ জিকু (এএসপি) জানান, বৃহস্পতিবার (২৫ আগষ্ট) রাতে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পিয়াল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার হাবিবপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ২ আগষ্ট সোনারগাঁয়ের খাসনগর দিঘীরপাড় এলাকায় পূর্ব শত্রুতাবশতঃ আসামী পিয়াল ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে গোলাম রাব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়। এই হত্যাকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর স্ত্রী মোছাঃ আখিনুর (৩৪) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই পিয়াল কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন