শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ বারের নির্বাচিত ইউপি সদস্য আঃ লতিফ মোল্লা সর্বদা মানব সেবা করে যেতে চান

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ | ৪:৫৬ অপরাহ্ণ

৫ বারের নির্বাচিত ইউপি সদস্য আঃ লতিফ মোল্লা সর্বদা মানব সেবা করে যেতে চান

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য সাড়া জীবন মানব সেবা করে যেতে চান। দীর্ঘ ২৫ বছর যাবত তিনি একটানা ইউপি সদস্য নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসির সেবা করে যাচ্ছেন।

আঃ লতিফ মোল্লা উক্ত ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত: মফিজউদ্দীন মোল্লার পুত্র। তার বর্তমান বয়স (৬০) বছর। এর মধ্যে দীর্ঘ ২৫ বছরই তিনি ইউপি সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা করে নির্বাচিত হয়ে ওয়ার্ড বাসির সেবা করে যাচ্ছেন। তার ওয়ার্ডে নতুন নতুন রাস্তা ঘাট নির্মাণ করে এবং মসজিদ মাদরাসায় নিজস্ব দান ও এমপি আলহাজ নরুল ইসলাম বাবু এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুতালেব মোল্লার অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি ওয়ার্ডবাসির জন্য সবরকম উন্নয়নমুলক কাজ কর্ম করে যাচ্ছেন।

আঃ লতিফ মোল্লা জানান, আমার ওয়ার্ডে কোন রকম অপ্রীতিকির ঘটনা ঘটলে তা ইউনিয়ন পরিষদে উভয় পক্ষকে ডেকে এনে মিমাংসা করে দিয়ে থাকি। তাই আমার ওয়ার্ডে মামলা মোকদ্দমার সংখ্যা অনেক কম।

তিনি আরো জানান, এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, অসামাজিক কার্যকলাপ রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ইত্যাদী বিষয় গুলোকে প্রাধান্য দিয়ে আমি এলাকার শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি আমি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত এলাকাবাসির সেবা করে যেতে চাই।

এলাকাবাসি জানান, আঃ লতিফ মোল্লালর মত কর্মঠ এবং সৎ লোক এ ওয়ার্ডে খুব কমই আছেন। তাই আমরা বার বার তাকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন