বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দেবর মাছুমকে (৩৫) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার (৮ আগস্ট) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৫ জুন রাত ১১টায় কলাগাছিয়া ইউনিয়নের জিওধরাস্থ ভিকটিমের বসত ঘরে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত সোমবার রাতে গ্রেপ্তারকৃত দেবর মাছুমকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃত মাছুম একই এলাকার মৃত নাছির মিয়ার ছেলে। পুলিশ গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকার কারণে একই এলাকার মৃত নাছির মিয়ার ছেলে দেবর মাছুম ওই গৃহবধূকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিত। এক পর্যায়ে দেবর মাছুম প্রবাসীর স্ত্রীর সাথে জোর পূর্বকভাবে শারীরিক মেলামেশা করে।
পরবর্তী সময়ে দেবর মাছুম ভুক্তভোগী গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এর ধারাবাহিকতায় গত ২৫ জুন রাতে দেবর মাছুম প্রবাসীর স্ত্রীর বসত ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বকভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গত সোমবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ মামলায় দায়েরের ওই রাতেই জিওধরা এলাকায় অভিযান চালিয়ে দেবর মাছুমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে।