শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাসড়কের পাশে পঁচা চামড়ার স্তুপ, দূর্গন্ধে পথচারিদের চরম দূর্ভোগ

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ | ৯:০৫ অপরাহ্ণ

মহাসড়কের পাশে পঁচা চামড়ার স্তুপ, দূর্গন্ধে পথচারিদের চরম দূর্ভোগ

ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাদারদিয়া ব্রীজ সংলগ্ন পাশে কোরবানীর পশুর চামড়ার স্তুপ। ঈদের দিন সন্ধ্যা থেকে অদ্যাবধী এলাকার কোরবানীর সকল পশুর চামড়া জড়ো করে স্তুপাকারে রেখে দেয়া হয়েছে। এতে চামড়া দূর্গন্ধে পথচারিরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যপারে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের নগর বাসী দাস। তিনি প্রতি বছরই কোরবানীর পশুর চামড়া কিনে এ ব্যস্ততম সড়কের পাশে স্তুপাকারে রেখে দেন। সেগুলো পঁচে প্রক্রিয়াজাত করার উপযুক্ত না হওয়া পর্যন্ত এখানেই স্তুপাকারে পড়ে থাকে। ফলে চামড়ার দূর্গন্ধে পথচারিরা চরম দূর্ভোগ পোহান। দূর্গন্ধে এলাকার বাতাস দূষিত হয়ে আশপাশের লোকজন নানা রোগব্যাধীতে আক্রান্ত হয়। পঁচা চামড়া থেকে উঠা মাছি গুলো আশে পাশে বসবাসরত বাড়ী ঘরে প্রবেশ করে খাবারের পাত্রে বসে রোগজীবানু ছড়াচ্ছে। ফলে এলাকাবাসির ভোগান্তির শেষ নেই। আঞ্চলিক মহাসড়কে চলাচলরত বিভিন্ন গাড়ীর যাত্রীদেরকেও নাকে মুখে ঠেঁসে রুমাল ধরে এলাকাটি পার হতে হয়। রামচন্দ্রদী এলাকার নজরুল জানান, প্রকাশ্যে মহাসড়কে এভাবে চামড়া ফেলে পরিবেশের ক্ষতি করলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। এ ব্যাপারে কথা বলার জন্য শ্রী নগরবাসি দাসের সঙ্গে যোগাযোগের একাধিক পন্থায় চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমলে নিয়ে এর প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন