শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ২০ কেজি গাঁজাসহ আটক – ২

শুক্রবার, ০৮ জুলাই ২০২২ | ১১:৩০ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ২০ কেজি গাঁজাসহ আটক – ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল। আটককৃতরা বি-বাড়িয়ার বলে জানা গেছে। বৃহস্পতিবার ৭ জুলাই তাদের আটক করা হয় এবং ৮ জুলাই শুক্রবার ভোরে তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়।

আটককৃত শরিফ উদ্দিন (৩৪) বি-বাড়িয়া জেলার কসবা থানার কান্দাপাড়া গ্রামের মৃত সুরুজ সর্দারের ছেলে। অপর জন উজ্জ্বল হোসেন (২৯)। সে একই জেলার কসবা থানার আখহিরা গ্রামের সোনাআর মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা- আড়াইহাজার সড়কের নোয়াপাড়া এলাকায় সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করে এবং সিএনজি জব্দ করে। এবিষয়ে র‌্যাব-১১ এর এসআই (নিরস্ত্র) মোঃ মোসলেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১১ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য এনে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলেও র‌্যাব জানায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন