শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের দয়াকান্দায় উচ্চ স্বরে গান বাজনার আয়োজন, সংঘর্ষের আশঙ্কা

শুক্রবার, ২৪ জুন ২০২২ | ৫:১২ অপরাহ্ণ

আড়াইহাজারের দয়াকান্দায় উচ্চ স্বরে গান বাজনার আয়োজন, সংঘর্ষের আশঙ্কা

আড়াইহাজারের দয়াকান্দা ঈদগাহ সংলগ্ন স্থানে শাহীন দেওয়ান নামক ব্যক্তি বিকট শব্দ উৎপাদক বাদ্যযন্ত্র ও মাইক সন্নিবেশ করে গানের আয়োজন করেছে। এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে এলাকার আলেম সমাজ তাকে উচ্চ স্বরে গান বাজনা না করতে মৌখিকভাবে নিষেধ করে আসছেন। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে গান বাজনা অব্যাহত রাখতে শাহীন দেওয়ান পায়তারা চালাচ্ছে। সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী শাহীনের সাথে শান্ত প্রিয় এলাকাবাসীর মধ্যে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শান্তি নষ্টকারী শব্দদূষণ সারা রাত ধরে চালানোর পরিকল্পনা হচ্ছে বলে ও গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে স্থানীয়রা জানান, উচ্চ স্বরে গান বাজনা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের শব্দ দূষণকারীদের প্রচেষ্টা বন্ধ করে দেয়া হবে।
এদিকে উচ্চ স্বরে গান বাজনার কারণে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের দশ বছরের সাধনা এসএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পড়াশোনা চালিয়ে যেতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে ও অভিযোগ করা হচ্ছে। এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে এহেন প্রচেষ্টা বন্ধ করতে হবে। অন্যথায় যেকোনো অঘটনের দায় দায়িত্ব শাহীন দেওয়ানকেই নিতে হবে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, উচ্চ স্বরে গান বাজনার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করা হলে তা বন্ধ করে দেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন