শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষিত লোকদের হাতে রাজনীতির নের্তৃত্ব প্রয়োজন

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ | ২:৪৩ পূর্বাহ্ণ

শিক্ষিত লোকদের হাতে রাজনীতির নের্তৃত্ব প্রয়োজন

জাতীয় পার্টির রাজনীততে পরিবর্তনের হাওয়া বইতে পারে ১৭ জুন। মহানগর জাতীয় পার্টির সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছে সচেতন মহল। প্রয়াত সাংসদ নাসিম ওসমানের হাতে গড়া সংগঠন কি সম্মেলনের মাধ্যমে চাঙ্গা হবে, নাকি নের্তৃত্ব(মেরুদন্ডহীন) হবে। সমাজ, দেশ, জাতি বা যেকোন সংগঠনে শিক্ষার কোন বিকল্প নেই।

শিক্ষিত লোকদের কাছে নের্তৃত্ব গেলে সফল অন্যথায় তলাবিহীন ঝুড়ির মত হতে পারে বলে রাজনৈতিক বোদ্ধাদের অভিমত। আগামী ১৭ জুন মহানগর জাতীয় পার্টি সম্মেলনে নের্তৃত্ব যাতে প্রকৃত নেতা, শিক্ষিত লোকদের হাতে যায়, তাহলে দল, সংগঠন ও রাজনীতির মূল ভিত্তি শক্তিশালী হবে। তৃনমুল হবে চাঙ্গা । কোন অশিক্ষিত লোকদের হাতে নের্তৃত্ব গেলে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের হাতে গড়া সংগঠনের ভীত তল্লানিত হবে। সাধারণ জনগন মূর্খ, অশিক্ষিত লোকদের কাছে কোন সুবিধা পাওয়ার আগে নির্যাতনের শিকার হবে। এই সংগ্রামের সংগঠন ছিন্ন ভিন্ন হয়ে হাওয়ার দিন যেন আর বেশি দেরি নেই। অশিক্ষিত লোকেরা রাজনৈতিক ক্ষমতা পেলে সাধারন জনগন আস্থা হারিয়ে ফেলবে বলে মনে করছে সচেতন মহল। প্রয়োজন এখন শিক্ষিত নেতাদের মূল্যায়ন করা। কিন্তু বর্তমানে এর উল্টো। বন্দরে জাপার রাজনিতি চলছে অন্য নিয়মে। সুভিদা ভোগ করছে ক্ষমাতায় আসা নেতারা আর প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিচ্ছে ত্যগী নেতাদের।আগামী ১৭ জুন মহানগর জাতীয় পার্টির সম্মেলন হবে। নারায়ণগঞ্জ -৫ ও ৩ আসনের সাংসদ জাতীয় পার্টির। নারায়ণগঞ্জ -৫ ( সদর- বন্দর) আসনের সাংসদ সেলিম ওসমান শিক্ষাখাত উন্নয়নে প্রায় ১শ’ ২০ কোটি টাকা ব্যাক্তিগত তহবিল থেকে খরচ করেছে। শিক্ষার মান উন্নয়নে দানশীল খ্যাত সেলিম ওসমান এমপি ঢাকার সাথে চ্যালেঞ্জ করে তার নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি এমপি হওয়ার পর থেকে দলমত নির্বিশেষে উন্নয়নের সকল কিছুর মধ্যে শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেন। কারন একজন শিক্ষিত লোকই পারে সর্বক্ষেত্রে ভূমিকা রাখতে।

অপরদিকে নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা একই পথে হাটছেন। সমাজ,দেশ ও জাতির উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। সর্ব ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব থাকলে সংগঠনের ক্ষেত্রেও আরো বেশি প্রয়োজন। কোন অশিক্ষিত লোকদের হাতে নের্তৃত্ব থাকলে না শক্তিশালী হবে সংগঠন। অশিক্ষিত লোক দ্বারা সমাজ, দেশের উন্নয়নের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। কারন তারা অর্থের প্রলোভনে যেকোন সময় ভিত্তিহীন সিদ্ধান্ত নিতে পিছু হঠে না। আগামী ১৭ জুন মহানগর জাতীয় পার্টির সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছে সচেতন মহল। কোন শ্রেণীর লোকের হাতে দিতে যাচ্ছে সংগঠনের দায়িত্ব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন