শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৮০ বোতল ফেনসিডিলসহ বন্দরে শীর্ষ মাদক ব্যবসায়ী শিমুল গ্রেফতার

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ | ২:৪০ পূর্বাহ্ণ

৮০ বোতল ফেনসিডিলসহ বন্দরে শীর্ষ মাদক ব্যবসায়ী শিমুল গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল জনাব শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে অদ্য ০৬/০৬/২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় মাদক পাচারকারীকে ধরতে ওঁত পেতে থাকে।

এরই ধারাবাহিকতায় সকাল আনুমানিক ১১.৫০ ঘটিকায় কুমিল্লা থেকে নারায়ণগঞ্জগামী গাড়ি তল্লাশি কালে একটি মোটরসাইকেলে ২টি কালো ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ মোটরসাইকেলটি আটক করার চেষ্টাকালে পেছনে বসা একজন দৌড়ে পালিয়ে যায়। মোটরসাইকেলে থাকা অপর একজনকে আটক করে তল্লাশিকালে কালো ব্যাগের মধ্যে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক মাদক ব্যবসায়ীর নাম আশরাফুল আলম শিমুল(৫৩), পিতা- মৃত হাজী হোসেন জামাল, ২০ নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জ। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ৯(৬)২২ রুজু করা হয়েছে। তার নামে আরও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন