শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

সোমবার, ৩০ মে ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ

আড়াইহাজারে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

আড়াইহাজার উপজেলা মহিলাদরের উদ্যেগে বুধবার শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত উপজেলা সদরের আশিক সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।

পারভিন আক্তার তার বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের অবৈধ কর্মকান্ডের ফলে জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বর্তমান সরকারের পতন যে কোন সময়ে হয়ে যেতে পারে। তিনি আরো বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা সরোয়ারদী মিয়া, আলাবক্রা, আমির মেম্বার, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক পিয়ারা বেগম প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন