শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের বিশনন্দি ফেরীঘাট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

শনিবার, ২৮ মে ২০২২ | ৮:১৩ অপরাহ্ণ

আড়াইহাজারের বিশনন্দি ফেরীঘাট থেকে ৫ কেজি  গাঁজা  উদ্ধার,  গ্রেফতার ২

র‌্যাব-১১ এর একটি বিশেষ টিম আড়াইহাজার উপজেলার বিশনন্দি ফেরীঘাট এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আলামিন মিয়া (২২) ও জালাল মিয়া (২০)। গ্রেফতারকৃত দু’জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত এলাকায়।

র‌্যাব-১১ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি টহল টীম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা তীরবর্তী বিশনন্দি ফেরীঘাট এলাকায় ২৭ মে সকাল সোয়া ১০ টায় অভিযান চালিয়ে আটক করে শনিবার আড়াইহাজার থানায় মামলা দিয়ে হস্তান্তর করেন।

জানা গেছে, বিশনন্দি ফেরীঘাটের মেসার্স আতিয়া এন্টারপ্রাইজ এর সামনে কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় র‌্যাব-১১ এর টহল গাড়ী দেখেই হঠাৎ দু’জন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের দৌড়ে ধরে ফেলে দেহে তল্লাসী চালায়। আলামিন এর পিঠে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও জালালের পিঠে থাকা ব্যাগ থেকে দু’টি পোটলায় ৩ কেজিসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার মাদক বিক্রেতা। আখাউড়া সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি করে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৫। তাং ২৭/৫/২০২২।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন