শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে র‌্যাবের হাতে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

সোমবার, ২৩ মে ২০২২ | ৪:১১ অপরাহ্ণ

আড়াইহাজারে র‌্যাবের হাতে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

আড়াইহাজার উপজেলা সদরের সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে রাস্তা থেকে ইজি বাইক থামিয়ে জোরপূর্বক চাঁদা নেয়ার সময় রোববার সন্ধায় ওসমান গনি( ২৪) ও গোলাম রাব্বানী (১৯)নামে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত ওসমান গনি উপজেলার রামচন্দ্রদী গ্রামের তাহের আলীর এবং গোলাম রাব্বী কল্যান্দী গ্রামের হিরু মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতরা র‌্যাবের কাছে স্বীকারোক্তিতে জানায়, তারা পরস্পরের যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ায় জন্য কলেজ রোড সাব রেজিস্টারের কার্যালয় এলাকায় চলাচলরত ইজিবাইক চালকদের গুরুতর আহত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপুর্বক ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করে আসছে। এ ব্যপারে সোমবার র‌্যাবের এসআই ইমরান হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ে করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন