শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে র‌্যাবের হাতে চাঁদাবাজ আটক

শুক্রবার, ১৩ মে ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ

আড়াইহাজারে র‌্যাবের হাতে চাঁদাবাজ আটক

আড়াইহাজার উপজেলায় পরিবহন সেক্টরের এক চিহ্নিত চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১। তার নাম জহির হোসেন (৪২)। বৃহস্পতিবার (১২ মে) রাত ৮ টায় গোপালদী পৌরসভার কলাগাছিয়ার মোল্লারচর বাজারে আড়াইহাজার-নরসিংদী সড়কে সিএনজি ও অটোরিক্সা থেকে চাঁদাবাজিকালে তাকে হাতেনাতে ধরে ফেলে র‌্যাব-১১ এর সদস্যরা। চাঁদাবাজ জহিরকে গ্রেফতার করায় উপজেলার পরিবহন সেক্টরের লোকজন স্বস্তি প্রকাশ করেছেন।

র‌্যাব-১১ এর সিপিএসপি, নরসিংদীর এসআই মোঃ মনিরুল ইসলাম জানান, চাঁদাবাজ জহির হোসেন দীর্ঘদিন ধরে মোল্লারচর বাজার এলাকায় সিএনজি ও অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে না চাইলে জহির সিএনজি ও অটোচালকদের মারধর করতো এবং অটোরিক্সা ক্ষতিগ্রস্ত করতো।

বৃহস্পতিবার রাতেও সে চাঁদাবাজি করছিল। র‌্যাব সদস্যরা কৌশলে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় জহিরের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮১০ টাকা জব্দ করা হয়।

এ সময় মোল্লারচর বাজারের ব্যবসায়ী ও অটোচালকরা র‌্যাব সদস্যদের কাছে বিস্তর অভিযোগ করেন চাঁদাবাজ জহিরের বিরুদ্ধে। গ্রেফতারকৃত জহির বড় মোল্লারচর এলাকার মৃত রূপ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত চাঁদাবাজ স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে কলাগাছিয়া মোড় ও মোল্লারচর বাজার এলাকায় সিএনজিসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলতো। চাঁদা আদায়ের কৌশল হিসেবে জহির সিএনজি ও অটোচালকদের মারধর করতো এবং ভয়ভীতি দেখাতো।
এ ব্যাপারে আড়াইহাজার থানায় দ্রæত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৯। তারিখ ১৩/৫/২০২২ ইং।

একটি সুত্র জানায়, আড়াইহাজার উপজেলার ২ পৌরসভা ও ১০ ইউনিয়নে অন্তত অর্ধশতাধিক পরিবহন চাঁদাবাজ রয়েছে। তারা সিএনজি, অটোরিকশাতে সিরিয়াল খেলার নাম করে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান স্থানীয়রা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন