সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বাস চাপায় কৃষক নিহত

শনিবার, ০৭ মে ২০২২ | ৯:৩৭ অপরাহ্ণ

বন্দরে বাস চাপায় কৃষক নিহত

বন্দরে বাস চাপায় মোবারক(৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় ঘাতক যাত্রীবাহী বাস আটক করেছে।নিহত মোবারক, নাসিক ২৭ নং ওয়ার্ড বন্দরের মুরাদপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূ্ত্রে জানাগেছে, শনিবার দুপুরে নিহত মোবারক মুরাদপুর নিজ বাড়ি থেকে কাঁচপুর বিসিক এলাকায় শ্বশুড় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ স্ট্যান্ডে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে ওঠার সময়ে ঢাকা-গৌরীপুর রুটের জৈনপুর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহীবাস(ঢাকামেট্রো-ব-১৪-৪৫৩৯) পেছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মোবারকের মৃত্যু হয়। এসময় পথচারি ও স্থানীয়রা বাসটি আটক করেছে।পরে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ নবীর হোসেন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন