শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে মারামারি ওয়ারেন্টে একই পরিবারের গ্রেপ্তার-৩

শনিবার, ০৭ মে ২০২২ | ৯:৩৩ অপরাহ্ণ

বন্দরে মারামারি ওয়ারেন্টে একই পরিবারের গ্রেপ্তার-৩

বন্দর থানা পুলিশ মারামারি মামলার ওয়ারেন্টে একই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত ৬ মে শুক্রবার রাতে বন্দর কোর্টপাড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর কোর্টপাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে নাসির ওরফে কেটু নাসির (৬০) ও তার স্ত্রী মায়া বেগম (৪৫) এবং তাদের ছেলে মোক্তার হোসেন (২৫)। গ্রেপ্তারকৃতদের ৭ মে শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর কোর্টপাড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করতে সক্সম হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা উল্লেখিত এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা, মারামারিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন