সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | ১২:১৬ পূর্বাহ্ণ

বন্দরে মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সোমবার (২৫ এপ্রিল) বিকেলে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য আরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও নাসিক ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবসংহতির আহবায়ক রিপন ভাওয়াল উপস্থিত ছিলেন।

মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে মো. ওয়াসিম, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মুৃছাপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবুল হোসেন সাগর, বন্দর উপজেলা যুব সংহতি সভাপতি আশরাফুল ইসলাম রোমান, মসুপুর ইউনিয়ন যুব সংহতি নেতা মফিজুল ইসলাম ৭নং ওর্য়াড মঞ্জু মেম্বার, ৩নং ওর্য়াড সোহেল মেম্বার, ৮নং ওর্য়াড মনোয়ার মেম্বার, সাবেক ২নং ওর্য়াড মান্নান মেম্বার, সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন