মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আশরাফুলের অর্ধ গলিত লাশ উদ্ধার, তদন্তে থানা পুলিশ

সোমবার, ২২ নভেম্বর ২০২১ | ১১:৫৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে আশরাফুলের অর্ধ গলিত লাশ উদ্ধার, তদন্তে থানা পুলিশ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ গলাকাটা ও পায়ের রগ কেটে যুবককে হত্যা করেছে দুর্বত্তরা। আজ ২২ শে (নভেম্বর) সোমবার বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিন সেনপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত যুবকের নাম আশরাফুল আলম শাকিল।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত যুবক মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীবাড়ি উপজেলার মিতারা গ্রামের কামাল কাফির ছেলে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার কাঁচপুর দক্ষিন সেনপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ছয় তলা বাড়ির চিলে কোঠা একটি কক্ষ বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে ওই কক্ষ থেকে র্দুগন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত চলছে অতি দ্রুত রহস্যের উদঘাটন করা হবে।

স্থানীয়রা জানান, আশরাফুল আলম শাকিল আব্দুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। এ যুবক এলাকায় মাদক সেবন ও অপকর্মের সঙ্গে জড়িত। তবে সে বেকার ছিল, কোন কাজকর্ম করতো না।

নিহতের বাবা কামাল কাফির অভিযোগ, এ হত্যাকান্ডের সঙ্গে তার স্ত্রী জড়িত থাকতে পারে। তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। আমার সন্তানের হত্যাকারীকে চিহ্নিত করে সঠিক বিচার দাবি করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন