সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাইনবোর্ড ভ্রাম্যমান আদালতে ৫টি গাড়ীকে জরিমানা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৩:১৩ অপরাহ্ণ

সাইনবোর্ড ভ্রাম্যমান আদালতে ৫টি গাড়ীকে জরিমানা

বিশেষ প্রতিনিধি:বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে সালমা নাজনীন তৃষা এর নেতৃত্বে  মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর ) নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সাইনবোর্ড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালীন লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ট্যাক্স টোকেন না থাকার কারণে ০৫টি যানবাহনকে জরিমানা করা হয়। এ সময় ৫টি মামলায় মোট ৩২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া সাইনবোর্ড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে জ্যাম সৃষ্টি করতে যেন না পারে সেজন্য সতর্ক করা হয়। বিআরটিএ, নারায়ণগঞ্জ  কর্তৃপক্ষ, পেশকার জনাব মো: শাহাদাত হোসেন এবং পুলিশ সহযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন