মো.জিয়াউর রহমান:
শান্তিপূর্ণ, নিরাপদ কালাপাহাড়িয়া গড়তে জনগণের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামত। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অসংখ্য হামলা, মামলা, সীমাহীন চাপ এমনকি লোভনীয় পদপদবির প্রস্তাবের পরও এক মূহুর্তের জন্য প্রাণের দল বিএনপি থেকে ছেড়ে যাইনি। কারণ আমরা শরীরের প্রতিটি শিরা উপশিরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্রোতধারা বহমান। আমার রাজনীতি শুরু বিএনপি দিয়ে এবং আমৃত্যু এই দলের কর্মী হিসেবে থাকতে চাই।
মডেল আড়াইহাজার উপজেলা গড়তে আড়াইহাজারের সাত লক্ষ মানুষের নয়নের মণি আমার নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ সাহেব ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব সাহেবের বিরামহীন প্রচেষ্টার অংশ হিসেবে কালাপাহাড়িয়াকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আমি তাঁদের একজন কর্মী হিসেবে শান্তিপ্রিয়, নিরাপদ কালাপাহাড়িয়া গড়তে আপনাদের সমর্থন প্রত্যাশা করছি।
রাজনীতিতে এই পর্যন্ত আসতে প্রিয় কালাপাহাড়িয়া ইউনিয়নের আপামর জনসাধারণের ভালোবাসা ও সমর্থন আমার পাথেয় হিসেবে শক্তি জোগিয়েছে। আমি আপনাদের কাছে চিরঋণী। তাই আমি আপনাদের সেবা করে এই ঋণের বোঝা কিছুটা হলেও লাঘব করতে চাই। আপনাদের সাথে নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি।
জনগণের ভোটে নির্বাচিত হলে,কালাপাহাড়িয়া ইউনিয়ন ঘিরে অতীতের সমস্ত অপবাদ দূর করে নিরাপদ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কালাপাহাড়িয়া উপহার দিব ইনশাআল্লাহ।