বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান বিজয় দিবসে নজরুল ইসলাম আজাদের শুভেচ্ছা

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | ১২:১২ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবসে নজরুল ইসলাম আজাদের শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, বিজয়ের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মহান বিজয় দিবসের শিক্ষা নতুন করে ধারণ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী। একই সঙ্গে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন