মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | ১:৩০ পূর্বাহ্ণ

সৌদি আরবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শারিরীকভাবে অসুস্থ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায় প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে, মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম,আমন্ত্রিত অতিথি, সৌদি আরব বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চাঁন।
রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিজানুর রহমান।বিশেষ অতিথি, উপদেষ্টা মোঃ মোসলেহ উদ্দিন লিঠন, ইনভেস্টার মাসুদ রানা, উজ্জ্বল সুমন চৌধুরী, শাখাওয়াত হোসেন সোহেল, আনোয়ার হোসেন,ইনভেস্টার সাইফ চৌধুরী,গোলাম রসুল রাসেল, সৈয়দ বেলাল, সুমন চৌধুরী,, মাঈন উদ্দিন স্বপন, কলিম উদ্দিন, নাঈমূল হুদা সনেট, জাহাঙ্গীর আলম, আলমগীর খাঁন, ফিরোজ আলম, সহ বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম এবং ত্যাগের কারনেই বাংলাদেশ গনতন্ত্র পূণরুদ্ধার সম্ভব হয়েছে এবং বার ফ্যাঁসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে এ মূহুর্তে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মত নেতৃত্ব খুবই প্রয়োজন এজন্য মহান রাব্বুল আলামিন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আরও কিছুই দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন