বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অবৈধ জমিতে স্থাপনা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | ৩:১৮ অপরাহ্ণ

আড়াইহাজারে অবৈধ জমিতে  স্থাপনা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

আড়াইহাজারের পাঁচরুখী গ্রামে অবৈধ স্থাপনা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সজল (২৫) নামে এক শ্রমিক নিহত ও আরো একজন আহত হয়েছে। নিহত সজল পাবনা জেলার সাথিয়া থানার আমাইখোলা গ্রামের বাতেনের ছেলে। তবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায় নি।রবিবার ( ২৩ নভেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে পাঁচরুখী গ্রামের মোসলেমের ছেলে মো. জসিম পল্লী বিদ্যুৎ এর ৩৩০০০ কেভির তিনটি সঞ্চালন লাইনের নিচে বহুতল ভবনে কাজ করার সময় হঠাৎ অবৈধভাবে টানা বিদ্যুৎতের তারের সাথে রডের স্পর্শ করায় বিদ্যুৎতারিত হন সজল। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। হাজী আব্দুল মালেক প্রধান মডেল হাসপাতালের চেয়ারম্যান আল – আমিন প্রধান বলেন, জসিমের জমিটি রোডস এন্ড হাইওয়ের অধিগ্রহণকৃত। অবৈধ ভাবে ও তাড়াতাড়ি বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে এ ঘটনা ঘটান। ২০ নভেম্বর এ জমিতে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎ এর খুঁটির নিচে ব্যাচ করতে গিয়ে ৩৩০০০ কেভির সঞ্চালন লাইনের খুঁটি হেলে যায়, এতে আমার হাসপাতালের প্রায় দেড় কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও এসি নষ্ট হয়।
নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ ২( সাওঘাট) অফিসের ডিজিএম আলাউদ্দিন জানান, ২০ নভেম্বরের ঘটনা জানতে পেরে আমারা বিদ্যুৎ লাইন বন্ধ করে খুঁটি সোজা করে দিয়েছি। বিদ্যুৎ তারিত হয়ে সজল নিহত হওয়ার ঘটনাটি আমার জানা নেই।
জসিমের ছেলে শান্ত জানান, এটা আমাদের জমি। এ জমি অধিগ্রহণ হয় নাই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রোডস এন্ড হাইওয়ের কাঁচপুর অফিসের নির্বাহী প্রকৌশলী অমিত চক্রবর্তী জানান, আমরা এ জমিতে কাজ করতে নিষেধ করেছি। অধিগ্রহণকৃত জমিতে সীমানা নির্ধারণ করে দিয়েছি। জসিম যদি জমিতে কোন স্থাপনা কর তাহলে এটা অবৈধ হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন