মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন কালাপাহাড়িয়ার মাইনুদ্দিন

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ

বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন কালাপাহাড়িয়ার মাইনুদ্দিন

মো.জিয়াউর রহমান:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামের মো. মাইনুদ্দিন ৪৫ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি মার্কেটিং বিষয়ে প্রভাষক হিসেবে চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

শিক্ষা ক্যাডার মাইনুদ্দিন এর বাবা উলুকান্দি গ্রামের আব্দুল বাছেদ পেশায় একজন কৃষক। তাঁর মা মোছা. হাওয়া বিবি একজন গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে মাইনুদ্দিন তৃতীয়। ছেলের সাফল্যে বাবা-মা ও ভাইদের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাঁর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাফল্যে মাইনুদ্দিন বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই অবস্থানে পৌঁছাতে আমার পিতা মাতা ও ভাইদের পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার অবস্থান থেকে যাতে এলাকার পাশাপাশি দেশের মানুষের সেবা করতে পারি তার জন্য দোয়া কামনা করছি।

উপজেলার ঐতিহ্যবাহী কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ফাইভ পেয়ে ২০১২ খ্রিস্টাব্দে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ঢাকা কলেজ থেকে একই বিভাগে জিপিএ ফাইভসহ ২০১৪ খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, গুলশান শাখায় সিনিয়র অফিসার (অডিট) হিসেবে কর্মরত আছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন