সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মহান বিজয় দিবস পালিত

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ

আড়াইহাজারে মহান বিজয় দিবস পালিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আ. মান্নান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আ. জব্বার, আনসার ভিডিপি কর্মকর্তা আল মামুন, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন