সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

উপজেলা চেয়ারম্যান হিসেবে আল মুজাহিদ মল্লিককে দেখতে চায় সোনারগাঁওবাসী

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৭:৫১ অপরাহ্ণ

উপজেলা চেয়ারম্যান হিসেবে আল মুজাহিদ মল্লিককে দেখতে চায় সোনারগাঁওবাসী

সোলায়মান হাসান : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি বড় অংশ জামপুর ইউনিয়নের সভাপতি আল মুজাহিদ মল্লিককে উপজেলা চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পেলেও সিদ্ধান্ত মেনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে মাঠে নামেন। দিনরাত প্রচারণা চালিয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নেতাকর্মীদের সংগঠিত করেন।
এদিকে সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই লিখেছেন, তৃণমূলের সঙ্গে তার সরাসরি যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা ও দলীয় আনুগত্য তাকে এ পদের জন্য যোগ্য করে তুলেছে।
উপজেলার এক বিএনপি নেতা বলেন, “আল মুজাহিদ মল্লিক দীর্ঘদিন ধরে দলকে সংগঠিত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে থেকেছেন। আমরা মনে করি, উপজেলা পর্যায়ে দলকে শক্তিশালী করতে তার মতো সৎ ও কর্মঠ নেতৃত্ব প্রয়োজন।”
আরেক বিএনপি নেতা মন্তব্য করেন, “তিনি একজন পরিচ্ছন্ন, চরিত্রবান ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা মাঠে প্রমাণ করেছেন, দায়িত্ব দিলে তা সফলভাবে পালন করতে পারেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে তাকে পেলে দল ও সাধারণ মানুষ উপকৃত হবে।”
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরাও জানিয়েছেন, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতার কারণে তিনি ইতোমধ্যে আস্থার জায়গা তৈরি করেছেন। তবে এ বিষয়ে আল মুজাহিদ মল্লিক এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের সক্রিয় সমর্থন ও জনআস্থাই উপজেলা নির্বাচনে বড় ভূমিকা রাখে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন