সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কারাগার থেকে পলাতক ডাকাত গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ২:২৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে কারাগার থেকে পলাতক ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় আড়াইহাজার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম আল আমিন।সে নরসিংদী জেলার মাধবধী থানার আলগী কান্দাপাড়া গ্রামের ইউসুফের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী ও রুপগঞ্জে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশ।

উল্লেখ্য, আল আমিন গতবছর ৫ আগস্ট নরসিংদী কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। তারপর আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে ছদ্দবেশে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন