বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গনভোটে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | ৩:৩৩ অপরাহ্ণ

আড়াইহাজারে গনভোটে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আড়াইহাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ) উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান এর সভাপতিত্বে ও দুপ্তারা ইউনিয়ন প্রসাসক জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি), ঢাকা বিভাগের সালমা খাতুন। এ সময় সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন