মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা আহ্বায়ক নুরখাঁন সিআইপি,সদস্য সচিব লায়ন কামাল হোসেন পলাশ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ণ

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা আহ্বায়ক নুরখাঁন সিআইপি,সদস্য সচিব লায়ন কামাল হোসেন পলাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার-এ অরাজনৈতিক সামাজিক সংগঠন “আড়াইহাজার নাগরিক সোসাইটি”-র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে আড়াইহাজারের রয়্যাল রেস্টুরেন্টে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে নুরখাঁন সিআইপিকে আহ্বায়ক এবং লায়ন কামাল হোসেন পলাশকে সদস্য সচিব করা হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নজরুল ইসলাম আজাদ। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার এম এ হক কায়জার ও মোঃ কুতুব উদ্দিন মোল্লা।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান লিটন, মোঃ সোলায়মান ভুইয়া, বাউবি পরিচালক মোঃ সালাউদ্দিন ভুইয়া এবং গোপালদী পৌর ডিগ্রি কলেজের সভাপতি মোঃ আব্বাস আলীকে।
অন্যদিকে, মোঃ মইনুল হোসেন মানিক ও মোঃ শাহিনুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, আড়াইহাজারের নাগরিক অধিকার, সামাজিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে এ সংগঠনের প্রধান লক্ষ্য। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিক অংশগ্রহণ বাড়াতে শিগগিরই কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলেও জানানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন