বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | ৪:৩৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সড়কে শৃঙ্খলা ফেরাতে আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ছয় আরোহীর বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বগাদি এলাকার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৯২ ও ৬৬ ধারায় ছয়টি মামলায় মোট ৭ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জরিমানাপ্রাপ্তরা সবাই মোটরসাইকেল আরোহী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর জন্য চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন