মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করব’- সংবর্ধনায় এমপি নজরুল ইসলাম আজাদ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৮:১৭ অপরাহ্ণ

‘প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করব’- সংবর্ধনায় এমপি নজরুল ইসলাম আজাদ

মো.জিয়াউর রহমান:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “আমি নির্বাচনের আগে যে ওয়াদা দিয়েছি, সে অনুযায়ী প্রতিটি কাজ বাস্তবায়ন করব। আড়াইহাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করব। এ জন্য সবার সহযোগিতা চাই।”

শনিবার সন্ধ্যায় সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে গোপালদী পৌর বিএনপি।
গোপালদী পৌর বিএনপির সভাপতি সামসুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা হাজী শফিকুল ইসলাম শফিক, গোপালদী পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক, যুগ্ম আহবায়ক মফিজুল হক ও ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন