মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় মুক্তার হোসেনের মৃত্যুতে শোকবার্তা-

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | ৬:১৬ অপরাহ্ণ

কালাপাহাড়িয়ায় মুক্তার হোসেনের মৃত্যুতে শোকবার্তা-

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. জিয়াউর রহমানের ছোট ভাই মুক্তার হোসেন (৩৬) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় তিনি ইন্তেকাল করেন।

মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী, মা-বাবা, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কালাপাহাড়িয়া স্কুল ঈদগাহ মাঠে বিকেল ৩ টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো. জিয়াউর রহমান ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন