রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে আ. লীগ নেতা গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ৫:৩৫ পূর্বাহ্ণ

আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে আ. লীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার আগমূহুর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলায় দুপ্তারা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জহির উদ্দিন।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন