আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন উক্ত গ্রামের আক্কেল আলীর ছেলে কাইয়ুম (৩৭) ও মঞ্জুর আহমদের ছেলে আলমগীর (৪৫)।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) রিপন কুমার জানান, গোপনে খবর আসে নোয়াপাড়া গ্রামে একটি মাদকের আসর বসানো হয়েছে। এই খবরের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় হাতে— নাতে পেয়ে ভ্রাম্যমান আদালত তাদের ৫ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সোমবার তাদের নারায়ণগঞ্জ জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।